জলঢাকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবু সাইদ লিয়নের নাম ঘোষণা
- আপডেট সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

মোঃ নুরুজ্জামান নীলফামারী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় এক বর্ণাঢ্য ‘জুলাই পদযাত্রা’ ও বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে জলঢাকা উপজেলা পরিষদের আগামী নির্বাচনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিয়ন-কে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।উক্ত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক।পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিয়ন। জাতীয় যুব শক্তি এনসিপির আহসান হাবীব রক্সি-র পরিচালনায় ও সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা শাখার আহ্বায়ক আহসান হাবীব, সদস্য সচিব মনোয়ার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম তাজু।পথসভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জলঢাকার সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্ব হিসেবে আবু সাইদ লিয়নকে সমর্থন দিয়ে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

























