ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড

রাজবাড়ীর পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক ও স্বেচ্ছাসেবকের ওপর হামলা

মো: তুহিন মন্ডল, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: তুহিন মন্ডল, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় যাত্রী হয়রানির অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক ও এক স্বেচ্ছাসেবক। আহতরা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাংশা-নাদুরিয়া খেয়াঘাট সড়কের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, কালের কণ্ঠ (মাল্টিমিডিয়া)-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি আকাশ মাহমুদ এবং ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা পরিচালক সাগর শিকদার।এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারী যাত্রীর ধারণ করা একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক অটোরিকশা চালক ভ্যানে থাকা নারী যাত্রীর দিকে তেড়ে যাচ্ছেন এবং ভ্যানচালককে স্ট্যান্ড থেকে যাত্রী তুলতে বাধা দিচ্ছেন। ভিডিও ধারণ করায় ওই নারী যাত্রীকে হুমকি দেওয়া হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।আহত সাংবাদিক আকাশ মাহমুদ জানান, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। সেই ঘটনার বিষয়ে শনিবার বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে গেলে তাদের ওপর হামলা করা হয়। তিনি ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে তার ওপরও হামলা চালানো হয়। এ সময় তার মোবাইল ফোন থেকে ভিডিও মুছে ফেলা হয় এবং পুনরায় হামলা করা হলে তিনি দৌড়ে প্রাণে রক্ষা পান।
আহত স্বেচ্ছাসেবক সাগর শিকদার বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে অটোরিকশা চালকদের দুর্ব্যবহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কথা বলতে তারা ঘটনাস্থলে যান। এ সময় অটোরিকশা চালকরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় সাংবাদিকসহ প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সমাজের অনিয়ম ও অসংগতি তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আকাশ মাহমুদ হামলার শিকার হয়েছেন। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত সাংবাদিক আকাশ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীর পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক ও স্বেচ্ছাসেবকের ওপর হামলা

আপডেট সময় : ০৪:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬