সংবাদ শিরোনাম ::
সাংবাদিক সমাজ কে দমাতে মব জাস্টিস এর কারণ
মোঃ মোশারফ হোসেন,বাগদাদ ইরাক
- আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

মোঃ মোশারফ হোসেন,বাগদাদ ইরাক
২৪ সে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রধান কারণ হলো রাজনৈতিক হাত-বদল, বিগত সরকারের আমলে কিছু গণমাধ্যমের বিতর্কিত ভূমিকা থাকায় এবং বিচারহীনতার এমনটি হচ্ছে। একটু চিন্তা করলে দেখা যায়, বিগত সরকারের আমলে অনেক সংবাদকর্মী ও প্রতিষ্ঠান দলীয় পক্ষ নিয়ে প্রচারণা চালিয়েছেন -এমন আচরণের অভিযোগে বিক্ষুব্ধ জনতা ও রাজনৈতিক কর্মীরা সাংবাদিকদের উপর মব করে হা.মলা চালাচ্ছে। আমরা দেখছি মব জাস্টিস করে দেশের বিভিন্ন স্থানে আইন নিজের হাতে তুলে নিয়ে সাংবাদিকদের দমাতে একটি স.ন্রাসী গুষ্টি এমন হা.মলা করছে। সঠিক বিচার না হওয়ায় সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অতীতের দিকে তাকালে আমরা দেখি সাংবাদিকদের ওপর হওয়া হা.মলা মা.মলার উপযুক্ত বিচার না হওয়ার কারণে অপরাধী গুষ্টিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।












