সংবাদ শিরোনাম ::
ফুলপুরে ভয়াবহ বাস সড়ক দুর্ঘটনায় আহত ১৫ আশঙ্কাজনক ১জন
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ – ফুলপুর আঞ্চলিক মহাসড়কেবাস দু র্ঘটনা ঘটেছে।আজ ২আগস্ট রবিবার সকালে ময়মনসিংহ -ফুলপুর মহাসড়কের ধলী (মসজিদ সংলগ্ন) স্থানে এই দুর্ঘটাটি ঘটেছে।হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ক্রসিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।উক্ত দুর্ঘটনা অন্তত প্রায় ১৫ জনের মতো আহত হয়েছে বলে জানা যায়, আহতদের স্থানীয় জনগণ উদ্ধার করে ফুলপুর ও তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, এবং গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।















