ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে গাছ থেকে পড়ে দুই বছর ধরে শয্যাশায়ী নজরুল; বৃদ্ধ বাবা-মায়ের সেবায় বেঁচে থাকা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন পাট নিয়ে বিপাকে খোকসার কৃষকেরা অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট, উন্নয়নের অপেক্ষায় ৩০ হাজার সনাতন ধর্মাবলম্বী খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান।

কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট
  • আপডেট সময় : ০২:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় কচুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় সমিতির নিজস্ব প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও সমিতির সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সমিতির সভাপতি খান এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জি, কচুয়া প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার নাজমুস সালেহী সুজন এবং সমবায় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।বৃক্ষরোপণ শেষে অতিথিবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।অনুষ্ঠিানে সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০২:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬