রামপালে ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস রামপালের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস, সাংবাদিক ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ ও মোঃ সোহানুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা প্রদানে উদ্বুদ্ধ করতেই এই মেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজকরা জানান, মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা প্রদান ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের ধারণা দেওয়া হয়। এছাড়া ১৬১২ হেল্পলাইন, ভূমি অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের মাধ্যমে কীভাবে ঘরে বসে সেবা পাওয়া যায়, তা প্রদর্শন করা হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


























