ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

ঢাকা-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পিকআপ হেল্পার নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে চুনাখালী ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার (২৬ মে) সকাল আনুমানিক ৬টার দিকে আমতলী উপজেলার চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন পিকআপের হেল্পার মো. আজাদ মোল্লা (২৭)। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের বাসিন্দা এবং আউয়ুব মোল্লার ছেলে। আহত চালক মেহেদী (২৮) একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠের ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান বরগুনার আমতলীর দিকে আসছিল। পথে চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটির সামনের বাম পাশের চাকা হঠাৎ ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়েন।খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই হেল্পার আজাদ মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মেহেদীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। চাকা ফেটে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই সেটি ব্রিজে আছড়ে পড়ে। দুর্ঘটনার শব্দে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, “হেল্পার আজাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, “নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের

আপডেট সময় : ১২:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬