ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল শোক সংবাদঃ রছুলপুর বহুমুখীউচ বিদ্যালয়ের অবঃসহকারী শিক্ষক হযরত আলী স্যার ইন্তেকাল করেছেন জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগেরহাট বাধাল বাজারে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক….ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই ময়মনসিংহ মেডিকেল হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাব সাংগঠনিক উন্নয়নসভা অনুষ্ঠিত জীবনে একসঙ্গে এত মাংস পাইনি— ঈদের আনন্দে ভাসলেন আমতলীর বকফুল বেগম কিশোরগঞ্জে বড়লোকের দোকানের এক্সটেনশন  অভিযান শুরু  তাহিরপুর সীমান্তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সভায় এমপি কামরুল। ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১ হাজার হাফেজকে কোরআন ও পাঞ্জাবি উপহার।

মোঃমামুন,চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমামুন,চরফ্যাশন উপজেলা প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ভোলার চরফ্যাশনে এক হাজার হাফেজ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। এছাড়া জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দুই দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।রবিবার (৩১ মে) উপজেলার দুলারহাট এলাকায় নিজ বাসভবনে আয়োজিত কর্মসূচির সমাপনী দিনে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ধর্মীয় শিক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন মাদ্রাসার এক হাজার হাফেজ শিক্ষার্থীর হাতে নতুন পাঞ্জাবি ও পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়।অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং ধর্মীয় শিক্ষার প্রসারে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের সুবিধাবঞ্চিত ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।তিনি আরও বলেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন থেকে দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করেছি এবং কোরআন ও পাঞ্জাবি বিতরণের মাধ্যমে দ্বীনি শিক্ষার প্রসারে সামান্য অবদান রাখার চেষ্টা করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১ হাজার হাফেজকে কোরআন ও পাঞ্জাবি উপহার।

আপডেট সময় : ০৫:২৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬