ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন  ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ জুন ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP)-এর আওতায় আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রদর্শনীতে মোট ২০টি স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করা হয়।অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়, রামপাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়, আদাঘাট মাধ্যমিক বিদ্যালয়, শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা, ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয় এবং সগুনা মাধ্যমিক বিদ্যালয়।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।প্রদর্শিত প্রকল্পসমূহ মূল্যায়নের জন্য গঠিত বিচারক মণ্ডলী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বাস্তবমুখী সমস্যা সমাধানের উদ্যোগ এবং প্রযুক্তির সৃজনশীল ব্যবহারের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং ভবিষ্যতের উদ্যোক্তা ও উদ্ভাবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প উপস্থাপনের মাধ্যমে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামপালে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬