এসএসসি পরীক্ষা শেষের এক মাস পর বিদায় অনুষ্ঠান
- আপডেট সময় : ০১:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

চিতা বিশ্বাস,বিশেষ প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা শেষ হওয়ার প্রায় এক মাস পর। একই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণও করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়। তবে পরীক্ষা শুরুর আগে নয়, পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পর বিদায় অনুষ্ঠান আয়োজন করায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে বছরের মাঝামাঝি সময়ে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য দেখা গেছে। অনেকেই ব্যঙ্গ করে বলছেন, “যেখানে সবাই পরীক্ষা শুরুর আগে বিদায় দেয়, সেখানে পরীক্ষা শেষের পর বিদায়—এ যেন শিক্ষাঙ্গনে নতুন উদ্ভাবন।”
তবে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। অনুষ্ঠানটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

























