ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে গাছ থেকে পড়ে দুই বছর ধরে শয্যাশায়ী নজরুল; বৃদ্ধ বাবা-মায়ের সেবায় বেঁচে থাকা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন পাট নিয়ে বিপাকে খোকসার কৃষকেরা অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট, উন্নয়নের অপেক্ষায় ৩০ হাজার সনাতন ধর্মাবলম্বী খুলনা-মোংলা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবিতে রামপালে পথসভা মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে সবজির দামে সাধারণ মানুষ হতাশ কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান।

আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার উন্মোচন হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং নবনির্মিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার।এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও পাঠদানের মান পর্যবেক্ষণ করেন। পরে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, চুনাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব উল আলম, চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। তাই কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ডিজিটাল শিক্ষার সঙ্গে পরিচিত করে তুলতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান পরিচালনার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারে সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬