রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম
- আপডেট সময় : ১১:৪৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

দারিদ্র্যের নির্মম কষাঘাত, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে খোলা আকাশের নিচে বসবাস।
নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাটের রামপালে দারিদ্র্যের কাছে অসহায় হয়ে পড়েছেন রেহানা খাতুন নামে এক নারী। দুই সন্তানকে নিয়ে জীবনসংগ্রাম চালাতে গিয়ে শেষ পর্যন্ত ঘরের ভাড়া পরিশোধের জন্য নিজের মাথার চুল বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি।রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের বাসিন্দা রেহানা খাতুন আগে একটি ভাড়া ঝুপড়ি ঘরে দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। দীর্ঘদিন ভাড়া পরিশোধ করতে না পারায় শেষ পর্যন্ত সেই ঘরও ছাড়তে হয়েছে তাকে।বর্তমানে রেহানা ও তার দুই সন্তান খুলনা–মোংলা রেললাইনের পাশে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। মাথার ওপর নেই নিরাপদ ছাদ, নেই নিশ্চিত খাবারের ব্যবস্থা। তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নতুন করে জীবনযুদ্ধে লড়াই করছেন এই অসহায় মা।একজন মায়ের এমন অসহায়ত্ব সত্যিই হৃদয়বিদারক। রেহানা ও তার সন্তানদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।




















