ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়, ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন

মোঃ নুরুজ্জামান নীলফামারী
  • আপডেট সময় : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃনুরুজ্জামান নীলফামারী

নীলফামারীর জলঢাকা য় ঐক্য, সৌহার্দ্য ও খেলাধুলার চেতনাকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সমিতির সভাপতি শামীম ইসলাম সোয়াগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন মীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক। অফিস কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্টি ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানটি সফল ও প্রাঞ্জলভাবে সঞ্চালনা করেন মুনতাছির রহমান অনিক।প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা মানিক বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করে আসছে। এই নতুন অফিস কক্ষ সমিতির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।”সমিতির নেতৃবৃন্দ জানান, নতুন এই কার্যালয় হবে সংগঠনের সকল সদস্যের মিলনমেলা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মূল প্রাণকেন্দ্র। খেলাধুলার পাশাপাশি এলাকাভিত্তিক মানবসেবা ও জনকল্যাণমূলক কাজে সমিতির প্রতিটি সদস্য একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমিতির সদস্য এবং ক্রীড়ামোদী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমিতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬