ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়, ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

রাজবাড়ীতে সাব-মেশিনগান ও ৩৪ রাউণ্ড গুলিসহ সর্বহারা পার্টির ২ সদস্য গ্রেফতার।

অতুল সরকার,বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অতুল সরকার,বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় অভিযান চালিয়ে ০২ টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড তাজা কার্তুজ’সহ চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির ২ সদস্য’কে গ্রেফতার করেছে র‍্যাব-১০ গত ৫ আগষ্ট বিকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর থানাধীন পাচুরিয়া ইউপিস্থ ০৪ নং ওয়ার্ডের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা হতে ১টি বিদেশী তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, ২টি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা কার্তুজ সহ মোঃ মোমিন মোল্লা (৪০), পিতা- আফজাল মোল্লা, সাং- মহিষখোলা, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করে র‍্যাব।আলাদা অভিযানে ঐদিনই রাত অনুমানিক ১০টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন ছোট ভাকলা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের জলিল মেম্বার পাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে হাসান আলী বিশ্বাস (৩৬), পিতা—মোঃ বাবু বিশ্বাস, সাং—ছোট ভাকলা, থানা—গোয়ালন্দ, জেলা—রাজবাড়ী’কে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড তাজা কার্তুজ ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব-১০। এসময় তার নিকট থাকা চারটি মোবাইল ফোন ও নগদ পনের হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীতে সাব-মেশিনগান ও ৩৪ রাউণ্ড গুলিসহ সর্বহারা পার্টির ২ সদস্য গ্রেফতার।

আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬