ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়, ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

জলঢাকায় ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপিত

মোঃ নুরুজ্জামান নীলফামারী
  • আপডেট সময় : ০১:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ নুরুজ্জামান নীলফামারী

নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের জিরো পয়েন্ট মোড়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।
​পৌর যুবদল নেতা আবু তোরাব ইমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। তিনি বলেন, “৩৬ জুলাই কেবল একটি তারিখ নয় এটি শোষণের বিরুদ্ধে আপামর জনতার অদম্য প্রতিরোধের প্রতীক। গণঅভ্যুত্থানের এই মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক সদস্য রশিদুল ইসলাম বাঙালি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু। তাঁরা রাজপথের আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করে সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জলঢাকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন ও কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন। বক্তারা সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
​আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা দেশাত্মবোধক ও বিপ্লবের গান পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জলঢাকায় ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপিত

আপডেট সময় : ০১:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬