ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়, ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান

জলঢাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপি বিলকিস ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুরুজ্জামান নীলফামারী
  • আপডেট সময় : ১২:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ নুরুজ্জামান নীলফামারী

নীলফামারীর জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সংরক্ষিত নারী আসন-৩০৭-এর জাতীয় সংসদ সদস্য জনাব বিলকিস ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) উপজেলার অনির্বাণ উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়।
​উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান মাস্টার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব রোকনুজ্জামান চৌধুরীর -এর সন্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব বিলকিস ইসলাম বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও একটি আদর্শ শিক্ষাঙ্গন তৈরিতে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অপরিসীম। তৃণমূল পর্যায়ে শিক্ষার পরিবেশ বেগবান করতে আমরা বদ্ধপরিকর।জলঢাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও প্রশাসনিক জটিলতা সমাধানে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানকে সব ধরনের অনৈতিক প্রভাব থেকে মুক্ত রেখে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে আমরা সোচ্চার থাকব।”
​ বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন। বিশেষঅতিথি জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক
ময়নুল ইসলাম বলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংকট চিহ্নিত করে দ্রুত তা সমাধানের জন্য সমন্বিত প্রয়াসের আহ্বান জানান।
​এডহক কমিটি গঠন সংক্রান্ত আলোচনা
মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ‘এডহক কমিটি’ গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উল্লেখ করেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এবং প্রশাসনিক গতিশীলতা আনতে দ্রুততম সময়ে বিধি মোতাবেক এডহক কমিটি গঠন করা প্রয়োজন। তবে এ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের স্বজনপ্রীতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। দ্রুত ও সুষ্ঠুভাবে এডহক কমিটি গঠনের মাধ্যমে একটি নিয়মতান্ত্রিক পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের পথ সুগম করার বিষয়ে সভায় একমত প্রকাশ করা হয়।
​উক্ত মতবিনিময় সভায় জলঢাকা উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানগণ উপস্থিত থেকে স্ব-স্ব প্রতিষ্ঠানের নানা সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জলঢাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপি বিলকিস ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬