ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত উন্নয়ন ও জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়, ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান

জনগণের অর্থ লুট ও পাচার করাই আওয়ামী লীগের কাজ ছিল: রাশেদ আল মাহমুদ তিতুমীর

মো: তুহিন মন্ডল রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: তুহিন মন্ডল রাজবাড়ী প্রতিনিধি

আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের অর্থ লুটপাট ও পাচার করেছে। একই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ধ্বংস করে গেছে, যার খেসারত এখন দেশের মানুষকে দিতে হচ্ছে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডা. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। জনগণের অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি। পতিত সরকার সমাজব্যবস্থাকে অচল করে গেছে, সংস্কৃতিকে বিলুপ্ত করেছে এবং শিক্ষা খাতের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমরা সেখান থেকে উত্তরণের জন্য কাজ করছি।”
তিনি বলেন, “পতিত সরকার শুধু অর্থ পাচার করেই ক্ষান্ত হয়নি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে জন্য শিক্ষা খাতকে ধ্বংস করেছে। তারা কিছু অবকাঠামো ও ভবন রেখে গেলেও শিক্ষার মূল কাঠামো দুর্বল করে গেছে। যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছে। একটি জাতিকে পরিকল্পিতভাবে দুর্বল করার জন্য যা যা করা দরকার, তারা তা করেছে।”
তিনি আরও বলেন, “পতিত সরকার বাংলার মানুষের স্বাধীনতা হরণ করেছে এবং তাদের অধিকারকে পিষ্ট করেছে। রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহারের মাধ্যমে এসব করা হয়েছে। অথচ রাষ্ট্র হওয়ার কথা ছিল নাগরিকদের। তারা মাদকাসক্ত, বেকার ও নানা সংকটে জর্জরিত একটি যুবসমাজ রেখে গেছে।”
শিক্ষা খাতের উন্নয়নের বিষয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয় করা হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নেও সরকার কাজ করছে।”
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনগণের অর্থ লুট ও পাচার করাই আওয়ামী লীগের কাজ ছিল: রাশেদ আল মাহমুদ তিতুমীর

আপডেট সময় : ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬