ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে ফেলা পেঁপে বাগান পরিদর্শনে দীপেন দেওয়ান এমপি ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করতে বরগুনা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং—খুলনা-২৪৭৩) নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) আমতলী চৌরাস্তা মাছবাজার-সংলগ্ন পশ্চিম পাশে শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মো. সাইফুল আজম (সোহেল) গাজীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মো. আল আমিন ফকির।সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তৎকালীন কমিটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এতে দীর্ঘদিন ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পাশাপাশি পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও অধিকার নিয়ে কার্যকরভাবে কাজ করার ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়।সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে এনে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শ্রমিক নেতারা।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার সহকারী পরিচালক আশিস কুমারের ২৭ জুলাই স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির স্মারক নম্বর—৪০.০২.০০০০.০০০.১০৩.৩৪.০০০৫.২৬.৭০৭।সভাপতি মো. সাইফুল আজম (সোহেল) গাজী বলেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনকে সক্রিয় করতে যোগ্য, গ্রহণযোগ্য ও শ্রমিকবান্ধব নেতৃত্ব প্রয়োজন। নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সভায় দ্রুত আহ্বায়ক কমিটি গঠন করে সংগঠনের নিয়মিত কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।সাধারণ সভায় শ্রমিক সদস্য আব্দুস সালাম, মো. খবির, শহিদুল ইসলাম, আমানুল্লাহ, আলমগীর, মো. মামুন আকনসহ প্রায় দুই শতাধিক শ্রমিক ইউনিয়নের সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ

আপডেট সময় : ০১:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬