রামপালে শিশু ও মাতৃত্বকালীন পুষ্টি সুরক্ষায় উপজেলা পুষ্টি কমিটির সভা
- আপডেট সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

শেখ মাসুম বিল্লাহ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (রামপাল এডিপি)-এর যৌথ আয়োজনে উপজেলা পুষ্টি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট রামপাল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।
সভায় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, রামপাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মান্নান শেখ, এবং রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ।
এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রামপাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসার ফুলি সরকার, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, প্রোগ্রাম অফিসার পার্থ সারথি দেবে, এবং প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক পুষ্টি পরিস্থিতির মানোন্নয়ন এবং শিশু ও মাতৃত্বকালীন পুষ্টি সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।























