ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউট মুক্ত উপজেলা গঠনে রামপালে সাংবাদিকদের অগ্রগতি পর্যালোচনা ও অঙ্গীকারনামা স্বাক্ষর বিলাইছড়িতে দুর্গম ও প্রতিকূল পরিবেশে কৃষি জরিপ চলমান। রামপালে শিশু ও মাতৃত্বকালীন পুষ্টি সুরক্ষায় উপজেলা পুষ্টি কমিটির সভা আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন

শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউট মুক্ত উপজেলা গঠনে রামপালে সাংবাদিকদের অগ্রগতি পর্যালোচনা ও অঙ্গীকারনামা স্বাক্ষর

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ এবং স্কুল ড্রপআউট (ঝরে পড়া) মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক অগ্রগতি পর্যালোচনা সভা ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এপি এবং রামপাল এডিপিসিও-এর যৌথ আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এপির সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসার ফুলি সরকার, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, প্রোগ্রাম অফিসার পার্থ সারথি দেব এবং প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী।সভায় রামপাল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ শাহাজালাল গাজী, সদস্য সচিব মোঃ আরিফ গজনবী, যুগ্ম আহ্বায়ক মোঃ সাগর আহমেদ, এবং সদস্য জিল্লু রহমান, মোঃ আবদুল্লাহ, রবিউল ইসলাম, মাসুম বিল্লাহ, রাকিবুল ইসলাম সুমন, ইমরান হোসেন শান্ত, আকাশ সহ অনেকে।

সংবাদের মূল বিষয় ও অঙ্গীকারনামা:
সভায় বক্তারা শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম নির্মূল এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দ শিশু সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার লক্ষ্যে একটি ‘ব্যক্তিগত অঙ্গীকারনামা’-য় স্বাক্ষর করেন। এতে সাংবাদিকরা অঙ্গীকার করেন যে কোনো শিশু যেন শিশুশ্রমের শিকার না হয় এবং তাদের শিক্ষার সুযোগ তৈরিতে প্রচার-প্রচারণা চালানো হবে।বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমে সচেতনতামূলক সংবাদ প্রকাশ ও তথ্য পেলে প্রশাসনকে সহায়তা করা হবে।ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আলোয় ফেরাতে জনসচেতনতা সৃষ্টি করা হবে।সংবাদের ক্ষেত্রে শিশু সুরক্ষা, মর্যাদা ও গোপনীয়তা বজায় রেখে ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে ব্যবহার করা হবে।

সাংবাদিকেরা তাঁদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “কোনো শিশু শিশুশ্রমে নয়, কোনো শিশুর বাল্যবিবাহ নয় এবং কোনো শিশু বিদ্যালয়ের বাইরে নয়—শিশুর অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা আমাদের কলম, কণ্ঠ ও গণমাধ্যমের শক্তিকে দায়িত্বশীলভাবে কাজে লাগাব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউট মুক্ত উপজেলা গঠনে রামপালে সাংবাদিকদের অগ্রগতি পর্যালোচনা ও অঙ্গীকারনামা স্বাক্ষর

আপডেট সময় : ১২:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬