জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপ-সচিব মৌসুমী আফরিদা
- আপডেট সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

মোঃনুরুজ্জামান নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ও রংপুর বিভাগীয় উপ-পরিচালক মৌসুমী আফরিদা।বৃহস্পতিবার (পরিদর্শনের তারিখ) কৈমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে উপ-সচিব ও অতিথি বৃন্দকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাদেকুল ছিদ্দিক সাদেক।পরিদর্শনকালে উপ-সচিব ইউনিয়ন পরিষদের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা প্রদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরিষদ প্রাঙ্গণ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সেবার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন তিনি।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ সোহেল রানা, পরিষদের সকল ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।




















