ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপ-সচিব মৌসুমী আফরিদা জলঢাকায় তীব্র দাবদাহ ও বিদ্যুতের সংকট হাঁসফাঁস জনজীবন, দিশেহারা খেটে খাওয়া মানুষ রামপালে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউট মুক্ত উপজেলা গঠনে রামপালে সাংবাদিকদের অগ্রগতি পর্যালোচনা ও অঙ্গীকারনামা স্বাক্ষর বিলাইছড়িতে দুর্গম ও প্রতিকূল পরিবেশে কৃষি জরিপ চলমান। রামপালে শিশু ও মাতৃত্বকালীন পুষ্টি সুরক্ষায় উপজেলা পুষ্টি কমিটির সভা আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাছিমপুর সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে মাছিমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।বুধবার (১২ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে মাছিমপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবির সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাছিমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছিমপুর এলাকায় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।আটক নারীরা হলেন—কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজার জেলার মৌলভীবাজার থানার রাকিব প্রফেসরের বাসার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।পরে আটক দুই নারীকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাছিমপুর সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

আপডেট সময় : ০১:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬