ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপ-সচিব মৌসুমী আফরিদা জলঢাকায় তীব্র দাবদাহ ও বিদ্যুতের সংকট হাঁসফাঁস জনজীবন, দিশেহারা খেটে খাওয়া মানুষ রামপালে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউট মুক্ত উপজেলা গঠনে রামপালে সাংবাদিকদের অগ্রগতি পর্যালোচনা ও অঙ্গীকারনামা স্বাক্ষর বিলাইছড়িতে দুর্গম ও প্রতিকূল পরিবেশে কৃষি জরিপ চলমান। রামপালে শিশু ও মাতৃত্বকালীন পুষ্টি সুরক্ষায় উপজেলা পুষ্টি কমিটির সভা আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাদাঘাটে পুলিশের অভিযান: কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল গ্রেপ্তার

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমির হোসাইন,স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার পলাতক ২ নম্বর আসামি ও কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) ২০২৬ বিকেলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদের দিকনির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাদাঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ফয়সাল আহমেদ তাহিরপুর উপজেলার নাগরপুর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর একটি মামলার ২ নম্বর পলাতক আসামি।পুলিশের দাবি, এর আগেও ফয়সাল আহমেদ ইয়াবা ট্যাবলেটসহ দুই দফা পুলিশের হাতে আটক হয়েছিলেন। সর্বশেষ গ্রেপ্তারের মধ্য দিয়ে মাদকসংক্রান্ত অভিযোগে তাকে তৃতীয়বারের মতো আটক করা হলো।এদিকে ফয়সালের গ্রেপ্তারের ঘটনায় মাদকবিরোধী ঐক্য পরিষদ, তাহিরপুরের পক্ষ থেকে পুলিশকে স্বাগত জানানো হয়েছে। সংগঠনটির নেতারা এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্টতার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।নোট: গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাদাঘাটে পুলিশের অভিযান: কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সাল গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬