ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রচণ্ড তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ফ্রি শরবত বিতরণ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত জলঢাকায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ১৩৩ পরিবারে ঈদ উপহার বিতরণ তারাকান্দা রামপুর খালের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে জেলা প্রশাসক কর্তৃক বৃক্ষরোপণ উদ্বোধন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত শাহ আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী মসিকের নতুন বাজারে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা সামাজিক সচেতনতা ও আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ ০৬ জুন শনিবার অনুষ্ঠিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবীর সরকার।
প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এ সময় তিনি জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে এডিস মশার বিস্তার রোধে নগরীর প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মানাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, টায়ার এবং যেখানে বৃষ্টির পানি জমে থাকতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় তিনি ডেঙ্গু বিস্তার রোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।এ র‍্যালিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয় ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬