ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কটিয়াদী মোহাম্মদ নূরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদ এর উদোগে রাস্তা সংস্কার। জলঢাকায় বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রম কল্যাণ কমিটির শুভ উদ্বোধন কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ রামপালে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়াতে নব নির্বাচিত বাজার কমিটির পক্ষ থেকে খুলনা ৫ সাংসদকে গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন ও চারা বিতরণ। কিশোরগঞ্জ এক্সপ্রেস  কে  জারিয়া  পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

উপকূলীয় অঞ্চলে নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বাগেরহাটের রামপাল উপজেলায় ২১৫টি পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ করা হয়েছে।৩ জুলাই উপজেলার ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব উপকূলীয় অঞ্চলের মানুষ বহন করছে। নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ওয়ার্ল্ড ভিশনের এ ধরনের কার্যক্রম মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে বৃষ্টির পানি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।”সভাপতির বক্তব্যে ফুলি সরকার বলেন, “ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্বাস্থ্য, শিক্ষা ও শিশু সুরক্ষায় কাজ করে যাচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে নিরাপদ পানির প্রাপ্যতা বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল, সিনিয়র প্রোগ্রাম অফিসার নতুন চৌকিদার, প্রোগ্রাম অফিসার পার্থসারথি দোবে, প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী মো. সোহানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে ২১৫টি পরিবারের মাঝে ২১৫টি ওয়াটার ট্যাংক বিতরণ করা হয়। উপকারভোগীরা জানান, এই সহায়তার মাধ্যমে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে দীর্ঘদিন নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণ করতে পারবেন। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ

আপডেট সময় : ০২:৪৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬