ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কটিয়াদী মোহাম্মদ নূরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদ এর উদোগে রাস্তা সংস্কার। জলঢাকায় বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রম কল্যাণ কমিটির শুভ উদ্বোধন কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ রামপালে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়াতে নব নির্বাচিত বাজার কমিটির পক্ষ থেকে খুলনা ৫ সাংসদকে গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন ও চারা বিতরণ। কিশোরগঞ্জ এক্সপ্রেস  কে  জারিয়া  পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফর আলোচনা – সমালোচনা, গরিবের বউ মানেই সকলের ভাই বউ….অথই নূরুল আমিন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ‍্য চীন সফর ও মালয়েশিয়া সফর ঘিরে দেশে- বিদেশে চলছে তুমুল আলোচনা -সমালোচনা। তবে কথা থাকে যে, বাংলাদেশ একটা অগোছালো দেশ। একটা গরিব দেশ। প্রথমেই যদি বলি মালয়েশিয়ার কথা। বাংলাদেশের লাখ লাখ শ্রমিক মালয়েশিয়া গিয়ে দিনমজুরের কাজ করছে। মালয়েশিয়ার সরকারের কাছে বাংলাদেশ একটা দরিদ্র দেশ। তাই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মনে মনে ভাববে এবং লাখ লাখ শ্রমিকের সর্দার হিসেবে জানবে এর বেশি কিছু নয়। মালয়েশিয়ার সরকারের বাংলাদেশের কাছে কিছু চাওয়া পাওয়ার নেই। তাই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে নিয়ে মালয়েশিয়া সরকারের তেমন কোন মাথা ব‍্যথা ও থাকার কথা নয়। যেটুকু আপ‍্যায়ন করা হয়েছে এটা শুধুমাত্র সামাজিকতা রক্ষা ছাড়া কিছুই নয়।তারপর বলি চীনের কথা। চীন মূলত সমগ্র বিশ্বজুড়ে ব‍্যবসা করার জন্য তারা পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে কখনও গোপনীয় ভাবে কখনও প্রকাশ‍্যে কখনও কৌশলে সম্পর্ক করে থাকে। চীন মূলত একটা রাষ্ট্রের জন‍্য যেকোনো সাহায্যর হাত বাড়াক না কেন। আগে দেখবে তাদের লাভ বা ব‍্যবসা কিভাবে করা যায়।সত্যি কথা বলতে গেলে চীন যাই করবে লাভ ছাড়া কিছু করবে না। তাহলে বাংলাদেশ সরকারের লাভ কী? আসলে কিছু না। মেয়াদ শেষে এক সাগর পরিমাণ বদনাম ছাড়া আর কিছু থাকে না।বিশেষ করে গত চার যুগ ধরে বাংলাদেশে যত সরকার এসেছে। তারা কেউ জনকল্যাণে কিছু করতে পারেনি। সবাইকে দেখেছি তরকারি হওয়ার পরে লবণ দিয়েই কাজে শরীক হয়েছে। কেউ নতুন কিছু দেখাতে পারেনি। এক সরকার এসে যেখানে নতুন রাস্তা তৈরী করেছে। আরেক সরকার এসে দেখে ঐ রাস্তা ভেঙ্গে গেছে। তখন সেই রাস্তা মেরামত স্কুল কলেজের দরজা জানালা মেরামত করতে করতে সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে।গত কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন ও মালয়েশিয়া সফরে গিয়েছেন। কিন্তু চীন এবং মালয়েশিয়ার কোনো নীতিমালা বাংলাদেশে প্রয়োগের জন্য কোনো উদ্যোগ বতর্মান সরকার নিবে না। তাহলে এই সকল উন্নত দেশ সফর করে লাভ কি? আহলে কিছুই না।আমাদের দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা মূলত রাষ্ট্রের কল‍্যাণে তারা কোনো পরামর্শক নন। অনেকের তো গবেষণা করতেই করতেই পাঁচ বছর চলে যায়। জনগণ আর কিছু পায় না। তবে একজন প্রধানমন্ত্রী হিসাবে বিভিন্ন দেশ ভ্রমণ করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে এই কথা নিশ্চিত করে বলা যায়। চীন এবং মালয়েশিয়া বাংলাদেশের জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার দেশ নয়।মালয়েশিয়া বাংলাদেশীদের নকরি করার জন্য সুযোগ কিছু বাড়াতে পারে। আর চীন হলো তারা ব‍্যবসা করতে আসবে। সামনে দিয়ে কুড়ি টাকার লোভ দেখিয়ে পিছনে দিয়ে কুড়ি হাজার আয় করে নিয়ে যাবে।বাংলাদেশের উচিৎ সেই সব দেশের সাথে বেশি আন্তরিকতা করা যেসব দেশে বাংলাদেশের পণ্য রফতানি করা যাবে বেশি বেশি। এবং সহজ দামে দেশের প্রয়োজনীয় পণ্য আমদানি করা যাবে । বাংলাদেশকে সয়ংসম্পূর্ণ করতে হলে আরো গভীরভাবে গবেষণা করতে হবে। শত বছরের পিছনে পরা জাতিকে এগিয়ে নিতে হলে দেশের বেকার কমাতে হবে শতভাগ। শিক্ষায় আনতে হবে ব‍্যাপক পরিবর্তন।

অথই নূরুল আমিন
রাজনীতি বিশ্লেষক কলাম লেখক ও রাষ্ট্রচিন্তক
প্রধান মুখপাত্র জাতীয় মানবসম্পদ উইং।
প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা গ্রন্থ লেখক।
২৭ জুন ২০২৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফর আলোচনা – সমালোচনা, গরিবের বউ মানেই সকলের ভাই বউ….অথই নূরুল আমিন

আপডেট সময় : ০২:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬