ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির নবাগত কমিটির  শপথ গ্রহন সম্পন্ন।  সরকার গঠনের ৫ মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে অগ্রগতি নেই: মতবিনিময় সভায় ক্ষোভ। NEWS24 টেলিভিশন ১১ বছরে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য অনুষ্ঠান। রাজস্থলী উপজেলা প্রশাসনের  মাসিক আইন-শৃঙ্খলা সভা  অনুষ্ঠিত। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন অসুস্থ চাকমা গানের সংগীত শিল্পী আশীষ কুমার দেওয়ান,‘স্ববন পারত ফুল ফুদেবং’–এর গীতিকার ও সুরকার বাবু দেওয়ান আর আমাদের মাঝে নেই। রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান কিশোরগঞ্জে  মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন 

রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” – এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন স্টেশনের কর্মকর্তা ও সদস্যরা। শোভাযাত্রায় “গতি, সেবা, ত্যাগ” এই তিন মূলমন্ত্রকে তুলে ধরে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জনাব মোঃ আবু জাফর সিদ্দিক। শোভাযাত্রায় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন লিডার জনাব মোল্যা মোঃ মনিরুজ্জামান।আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য জনসচেতনতা বৃদ্ধি করা। অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ঘটনায় জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা এবং করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করাই এই আয়োজনের লক্ষ্য।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা বলেন, দুর্ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া নয়, বরং আগেই সচেতন হওয়া জরুরি। এজন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা।শোভাযাত্রাটি স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশনে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬