ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কটিয়াদী মোহাম্মদ নূরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদ এর উদোগে রাস্তা সংস্কার। জলঢাকায় বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রম কল্যাণ কমিটির শুভ উদ্বোধন কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা উপকূলীয় এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ রামপালে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ডুমুরিয়াতে নব নির্বাচিত বাজার কমিটির পক্ষ থেকে খুলনা ৫ সাংসদকে গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন ও চারা বিতরণ। কিশোরগঞ্জ এক্সপ্রেস  কে  জারিয়া  পর্যন্ত বর্ধিত করনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন ও চারা বিতরণ।

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন ৩৮ বীর রণজয়ী রাজস্থলী সাব জোনের পরিচালনায় রাজস্থলী উপজেলাধীন রাজস্থলীতে ৩০ জুন মঙ্গল বার শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’। এ উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলী সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য উদ্বোধনী ও চারা বিতরনী অনুষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ ও অন্যান্য সেনাকর্মকর্তা কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান,রবার্ট ত্রিপুরা, দুই নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিংমং মারমা, উদয় তঞ্চঙ্গ্যা, ক্যাসাচিং মারমা, নুরুলরআলম, হেডম্যান, ওয়ার্ড মেম্বার, কারবারী, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ গণমাধ্যমকর্মী।পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।পরবর্তীতে সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে প্রথম ধাপে রোপনের জন্য বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।মেজর হাফিজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর প ক্ষে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন ও চারা বিতরণ।

আপডেট সময় : ০২:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬