কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন
- আপডেট সময় : ০৩:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ রুস্তম আলী, নিজস্ব প্রতিবেদক
কটিয়াদী উপজেলা আমিন( সার্ভেয়ার) সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আব্দুল কাদির দুলাল। গত ১০/০৭/২০২৬ ইংরেজি তারিখে কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতন হল রুমে কটিয়াদী উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির সদস্যদের প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আমিন সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সাধারন সম্পাদক মোহাম্মদ সেকান্দার আলীসহ আমিন কমিশনারবৃন্দ। নির্বাচন শেষে পরবর্তী ২১ দিনের মধ্যে বাঁকি পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন কিশোরগঞ্জ জেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক সেকান্দার আলী সাহেব। পরবর্তী সময়ে গত ০২/০৮/২০২৬ ইংরেজি তারিখে কিশোরগঞ্জ জেলা আমিন (সার্ভেয়ার) সমিতির জেলা কার্য্যালয়ে -কিশোরগঞ্জ জেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক সেকান্দার আলী সাহেবের অফিসে গত ১০/০৭/২৬ তারিখের মনোনীত নির্বাচিত সভাপতি আব্দুল কাদির দুলাল কে সভাপতি করে ২৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা আমিন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেব। উক্ত অনুমোদিত কমিটির অনুমোদন দেওয়ার সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির সদস্য সাদেকুল ইসলাম মামুন (জালালপুর ইউনিয়ন), খালিকুজ্জামান খালেক (বনগ্রাম ইউনিয়ন), রমজান আলী রঞ্জু (বনগ্রাম ইউনিয়ন), ওবায়দুল্লাহ বাদল (বনগ্রাম ইউনিয়ন), জয়নাল আবেদীন (আছমিতা ইউনিয়ন, বানিয়াগ্রাম), আলাউদ্দিন (আছমিতা ইউনিয়ন, পাইকশা), রুহুল আমিন দুলু (পাইকশা), আশরাফুজ্জামান মিষ্টু (চান্দুপুর), রফিকুল ইসলাম দুলু (চাতল) সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
কটিয়াদী উপজেলা আমিন সমিতি ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নবনির্বাচিত সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) সাধারণ সম্পাদক, মোঃ নুরুজ্জামান মামুন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রমজান আলী রঞ্জ,সহ-সভাপতি মোঃ আওয়াল মেম্বার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুজ্জামান মিঠু,সহ-সাধারণ সম্পাদক, মোঃ এমরান হুসেন জুয়েল,সাংগঠনিক সম্পাদক, ছাদেকুল ইসলাম মামুন,সহ-সাংগঠনিক সম্পাদক, ইব্রাহিম,সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান সরকার অর্থ সম্পাদক মিজানুর রহমান শামীম সিকদার,
মোঃ আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গির হুসেন,
মোঃ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দীন, দপ্তর সম্পাদক ওবায়দুল্লাহ বাদল, সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দীন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আরমান মিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক,খালেকুজ্জামান খালেক,ধর্ম বিষয়ক সম্পাদক,মোঃ রফিকুল ইসলাম ভূইয়া (ধলু), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী, কার্যকরী সদস্য তাজুল ইসলাম ইদ্রিছ,মোঃ রফিকুল ইসলাম, মোঃ রতন মিয়া,ওয়াহিদুজ্জামান, মোঃ আল আমিন,মোঃ রুহুল আমিন সরকার, মোঃ ফরহাদ মিয়া মোঃ কামাল মিয়া। এই কমিটি অনুমোদনের মাধ্যমে সভাপতির বক্তব্যে উক্ত অনুমোদন অনুষ্ঠান সম্পন্ন হয় এবং আমিন সার্ভেয়ার সমিতির উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানিয়ে সভাপতির ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


















