রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময় : ১২:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

শেখ মাসুম বিল্লাহ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র)-এর উদ্যোগে স্থানীয় দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।৯ই আগস্ট রবিবার দুপুরে রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ-এর প্রকল্প প্রধান অভিষেক কুমার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”এই এলাকার সার্বিক উন্নয়নে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সবসময় আন্তরিক। অতীতে যেমন আমরা এখানকার মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: প্রধান মানবসম্পদ কর্মকর্তা (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ): আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ): জি,এম তরিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল): মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার (রামপাল): মোঃ শাহিনুর রহমান,অফিসার ইনচার্জ (রামপাল থানা): শেখ রাজীব আল রশিদ, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা সুলতানা পারভীন।এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























