ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউট মুক্ত উপজেলা গঠনে রামপালে সাংবাদিকদের অগ্রগতি পর্যালোচনা ও অঙ্গীকারনামা স্বাক্ষর বিলাইছড়িতে দুর্গম ও প্রতিকূল পরিবেশে কৃষি জরিপ চলমান। রামপালে শিশু ও মাতৃত্বকালীন পুষ্টি সুরক্ষায় উপজেলা পুষ্টি কমিটির সভা আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন

বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে এসএসসিতে অভাবনীয় সাফল্য: পাসের হার ৯৯.২৯%, ৪১ জন পেয়েছেন A+

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর সখিপুর,টাঙ্গাইল। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৪১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১৪০ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ (A+) অর্জন করেছেন ৪১ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৯৯.২৯%, যা প্রতিষ্ঠানের একাডেমিক উৎকর্ষ ও ধারাবাহিক সাফল্যের এক নতুন মাইলফলক।

​শিক্ষার্থীদের এই প্রযুক্তিভিত্তিক প্রস্তুতি ও সামগ্রিক সফলতার বিষয়ে কলেজ কতৃপক্ষের সাথে কথা বলতে গিয়ে কতৃপক্ষ চমৎকার কিছু দিক তুলে ধরেন।“শিক্ষার্থীদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় উদ্বুদ্ধ করার পাশাপাশি শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের প্রতি নজর দেওয়া হয়েছে। তাদের এই দুর্দান্ত সাফল্য ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা যোগাবে। আগামী দিনেও তারা যেন তথ্যপ্রযুক্তির সুফল কাজে লাগিয়ে দেশের ইতিবাচক উন্নতিতে ভূমিকা রাখতে পারে, সেই শুভকামনা জানাচ্ছি।”

প্রতিষ্ঠানের এই কৃতিত্বপূর্ণ ফলাফলের পেছনে শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম,সকল সম্মানিত শিক্ষকের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে কলেজ কর্তৃপক্ষ।ভবিষ্যতেও শিক্ষার মান ও শৃঙ্খলার ধারা অক্ষুণ্ণ রেখে বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর অগ্রযাত্রার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে এসএসসিতে অভাবনীয় সাফল্য: পাসের হার ৯৯.২৯%, ৪১ জন পেয়েছেন A+

আপডেট সময় : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬