ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপ-সচিব মৌসুমী আফরিদা জলঢাকায় তীব্র দাবদাহ ও বিদ্যুতের সংকট হাঁসফাঁস জনজীবন, দিশেহারা খেটে খাওয়া মানুষ রামপালে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউট মুক্ত উপজেলা গঠনে রামপালে সাংবাদিকদের অগ্রগতি পর্যালোচনা ও অঙ্গীকারনামা স্বাক্ষর বিলাইছড়িতে দুর্গম ও প্রতিকূল পরিবেশে কৃষি জরিপ চলমান। রামপালে শিশু ও মাতৃত্বকালীন পুষ্টি সুরক্ষায় উপজেলা পুষ্টি কমিটির সভা আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রামপালে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে “নিরাপদ তথ্য প্রযুক্তির ব্যবহার সুস্থ যুব সমাজ ও উন্নত জাতি গঠনের হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।১৩ই আগস্ট বৃহস্পতিবার সকালে রামপাল এডিবি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং রামপাল উপজেলা শিশু ও যুব ফোরামের অংশগ্রহণে রামপাল উপজেলা অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার পুষ্পেন সরকার, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এডিপির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাইল্ড রাইটস ইন এ্যাকশন বিউটি কুইন,প্রোগ্রাম অফিসার ও চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া,প্রোগ্রাম অফিসার (রামপাল এপি) সুভাষ জয়ধর, প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী,প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে।সমাবেশে বক্তারা নিরাপদ তথ্যপ্রযুক্তির সুফল, অপব্যবহার রোধ এবং উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে তরুণ ও যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে যুব ফোরামের সদস্যদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রামপালে ‘বার্ষিক যুব সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬