কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের গণ মিছিল অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০১:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

খায়ের আহম্মদ খন্দকার লিমন, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জেলা শহরের শহীদি মসজিদ চত্বর থেকে একটি গণ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত গণমিছিলে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।এসময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।জনগণের গণরায়ের প্রতিফলন ঘটিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।এছাড়া, কুরআন সুন্নাহ’র আইন বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান করে বক্তারা বলেন, ইসলামের জন্য এই দেশ,কুরআন সুন্নাহ’র আইনের জন্য এইদেশ, কুরআন সুন্নাহ’র আইনেই হতে পারে একটি কল্যাণ মূলক রাষ্ট্র।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা নায়েবে আমির আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, এলডিপির কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।
























