ফকিরহাটে দুই নারীর বসতঘরে আগুন, পুড়ে ছাই তিন ঘর
- আপডেট সময় : ০১:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দুই নারীর বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, সেলাই মেশিন ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দুই পরিবারের দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোচলা পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন—হোচলা গ্রামের মৃত সুভাষ মণ্ডলের স্ত্রী শীলা মণ্ডল ও কৃষ্ণপদ মণ্ডলের স্ত্রী দোলা মণ্ডল।স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তিনটি ঘর ও ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়।খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুনের অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণে আনে।ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া জানান, খবর পেতে কিছুটা দেরি হওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আগুনে তিনটি ঘরের সবকিছু পুড়ে গেছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত দুই নারী জানান, অগ্নিকাণ্ডে তাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।






















