ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউট মুক্ত উপজেলা গঠনে রামপালে সাংবাদিকদের অগ্রগতি পর্যালোচনা ও অঙ্গীকারনামা স্বাক্ষর বিলাইছড়িতে দুর্গম ও প্রতিকূল পরিবেশে কৃষি জরিপ চলমান। রামপালে শিশু ও মাতৃত্বকালীন পুষ্টি সুরক্ষায় উপজেলা পুষ্টি কমিটির সভা আমতলীতে অচলাবস্থা কাটিয়ে শ্রমিক ইউনিয়ন পুনর্গঠনের উদ্যোগ ময়মনসিংহে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম জলঢাকায় মীরগঞ্জ হাট খেলা কল্যাণ সমিতির নতুন অফিস কক্ষ উদ্বোধন কটিয়াদী উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হলেন শাহ মোঃ আঃ কাদির (দুলাল) ও সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মামুন

এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সারাদেশের সাথে একযোগে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে।আজ ১০ আগস্ট সোমবার সকালে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ এবং মোট জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০ জন।ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এবছর মোট ১ লক্ষ ৯ হাজার ৬১৩ জন ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লক্ষ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্রসংখ্যা ৫৩ হাজার ৮৭৭ জন এবং ছাত্রীসংখ্যা ৫১ হাজার ১৫১ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট কৃতকার্য হয়েছে ৬০ হাজার ২৭৪ জন, এরমধ্যে ছাত্র সংখ্যা ২৮ হাজার ৩৭২ (৫২.৬৬ শতাংশ) এবং ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৯০২ (৬২.৩৭ শতাংশ) জন। মোট ৫ হাজার ৭০০ জন জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহের অধীনে মোট ১৮৮টি কেন্দ্রের ১ হাজার ৩৪৪টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বোচ্চ নেত্রকোনা জেলা থেকে ৬০.৪৯ শতাংশ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। বিভাগের ময়মনসিংহ জেলা থেকে ৫৭.৮০ শতাংশ, জামালপুর জেলা থেকে ৫৫.৬০ শতাংশ এবং শেরপুর জেলা থেকে ৫৫.৪১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শাখাভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭১.৮৭ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৪৬.১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৮.৯১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনস্থ চার জেলায় শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা মোট ৪টি। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ফলাফল প্রকাশের পরের দিন থেকে আগামী ৭ দিনের মধ্যে https://rescrutiny.eduboardresults.gov.bd ঠিকানায় (১১/০৮/২০২৬ – ১৭/০৮/২০২৬) অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থী ৫,৭০০

আপডেট সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬