প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা
- আপডেট সময় : ১২:৫৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

খায়ের আহম্মদ খন্দকার লিমন,স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
আগামী ১৬ আগস্ট বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ আগমন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম। এসময় তিনি কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শৃংখলভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে নেতাকর্মীদের সাথে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ – ১ আসনের সাংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ – ২ আসনের সাংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল মিয়া সহ কিশোরগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

























